শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালের ভূয়া পুলিশের এস,আই আটক

ত্রিশালের ভূয়া পুলিশের এস,আই আটক

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 ময়মনসিংহের তারাকান্দায় পুলিশের এসআই পরিচয়ে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে শাহাদত আলম (২৮) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এস,আই র‌্যাংক ব্যাচসহ নূরে আলম নামের নেমপ্লেট ও পুলিশের পোষাক উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত শাহাদত আলম জেলার ত্রিশাল উপজেলার ধলা-নামাপাড়া গ্রামের আ. মজিদের ছেলে। সে সদর উপজেলার ব্রীজ-মোড় কাঁশবন আবাসিক এলাকায় বসবাস করতেন।তাকে গতকাল শনিবার রাত ১১ টার দিকে ফুলপুর ময়মনসিংহ সড়কের মধুপুর নামক বাজারে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি (তদন্ত) ঝুটন কুমার বর্মণ।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন,শাহাদত আলম ময়মনসিংহ ফুলপুর মহাসড়কের মধুপুর বাজারে এসআই র‌্যাংক ব্যাচসহ নূরে আলম নামের নেমপ্লেট পড়ে বাজারে আসে শাহাদাত আলম। এ সময় রুবেল মিয়া (২৪) নামে এক যুবককে সাথে নিয়ে ওই বাজারের দোকানদার মোতালেবের দোকান থেকে ১শ টাকা ও ১ টি বেনসন সিগারেট নিয়ে পরে টাকা দিবে বলে চলে যায়।এর কিছুক্ষন পরে শাহাদাত আলম পুলিশের পোশাক খুলে সাধারণ পোশাকে আবারও সেই দোকানে আসলে স্থানীয়দের তার কথা-বার্তা চাল-চলনে সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তার হাতে থাকা ব্যাগ চেক করে পুলিশের পোশাক দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় কৌশলে তার সহযোগী রুবেল মিয়া পালিয়ে যায়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত জানায় সে পুলিশের কনষ্টেবল পদে চাকুরী করতেন। গত বছর ডোপটেষ্টে পজিটিভ হওয়ায় তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com