শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
আজ (১ আগষ্ট) রোজ রবিবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় করোনা ভাইরাস মহামারি বিস্তার রোধে বাংলাদেশ সরকারের কোভিড-১৯ টিকা কর্মসুচি অংশ হিসেবে, শহর থেকে গ্রাম পর্যায়ে সকলের টিকা নিশ্চিত করণে আজ পাংশায় করোনা মোকাবেলায় পাংশা উপজেলার দশ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে দুই জন করে মোট (১৮০) জন স্বেচ্ছাসেবী নিয়োগের মাধ্যমে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। সেই কুইক রেসপন্স টিম এর (১৮০) জন সদস্যকে আজ তিনটি পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ প্রদান করা সহ তাদের সার্বিক কার্যাবলি সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলো পাংশা উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আলী, পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রহমান পাংশা উপজেলার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান (ওদুদ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসানাত আল মতিন প্রমুখ।
Leave a Reply