পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
পলাশবাড়ী উপজেলায় নবাগত থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর আমন্ত্রণে প্রেস ক্লাব পলাশবাড়ীর সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ১ আগস্ট (রোববার) সন্ধ্যায় থানা ভবন অফিসার ইনচার্জ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। থানার পুলিশ ও প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের পরস্পর পেশাগত দায়িত্ব এবং কর্তব্যে সমন্বয় নিয়ে এ সময় বিশদ আলোচনা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: মতিউর রহমান, প্রেস ক্লাব সভাপতি মো: মঞ্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ. টি. এম. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আল কাদরি কিবরিয়া সবুজ, সমাজ কল্যাণ সম্পাদক মো. মুক্তাদীর ঈমাম মিথুন, পাঠাগার সম্পাদক মো. বকুল উদ্দিন ঈমান ও মহিলা বিষয়ক সম্পাদিকা নাছিমা আক্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা থেকে গত ৩১ জুলাই পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ হিসেবে তিনি তাঁর স্বীয় পদে যোগদান করেন।
Leave a Reply