রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাংশা উপজেলা নির্বাহী অফিসারের,সরকারী ফোন নাম্বার ক্লোন করে প্রতারনা।

পাংশা উপজেলা নির্বাহী অফিসারের,সরকারী ফোন নাম্বার ক্লোন করে প্রতারনা।

শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সরকারী ফোন নাম্বার (০১৭৩৩৩৩৬৪০৫) ক্লোন করে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট চাঁদা দাবী করে চলছে একটি প্রতারক মহল। সেই সাথে আর একটি ভিন্ন  নাম্বারটি দিয়ে (০১৮৩৮৯৫৭৭২৯) বিভিন্ন মানুষের নিকট ইউএনও’র পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা করা হয়েছে । এ ব্যাপারে সকলকে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী। তিনি বলেন আজ ১লা আগষ্ঠ রবিবার একটি প্রতারক মহল এ কাজ করেছে। এ ব্যাপারে ইউএনও পাংশার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী লিখেছেন সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র ইউএনও পাংশার অফিশিয়াল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দবি করছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। ইতি পূর্বেও এ ধরনের ঘটনা পাংশাতে ঘটেছিল। সকলকে সর্তক থাকার আহবান জানিয়েছেন তিনি এ ব্যপারে ইউএনও মোহাম্মাদ আলীর সঙ্গে মোবাইল ফোন কথা হলে তিনি বলেন এ প্রতারনার সাথে যে বা যাহারাই জড়িত থাকা না কেনো। তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, পাংশা থানা প্রশাসন কে ইতিমধ্যে এ ব্যপারে অবগত করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com