রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে ব্যাতিক্রমি আয়োজনে দুই পুলিশ কনেষ্টবলকে অবসরজনিত বিদায় দিলেন ওসি

কুমিল্লার দেবীদ্বারে ব্যাতিক্রমি আয়োজনে দুই পুলিশ কনেষ্টবলকে অবসরজনিত বিদায় দিলেন ওসি


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লার দেবীদ্বারে চাকুরী জীবনের দীর্ঘ ৩৯ বছর শেষে এক ব্যাতিক্রমি বিদায় অভিনন্দনের মধ্য দিয়ে অবসর নিয়ে ফুল আর রঙ্গিন বেলুন সজ্জিত সরকারি গাড়িতে চড়ে নিজ বাড়িতে ফিরেছেন দেবীদ্বার থানায় কর্মরত থেকে অবসরপ্রাপ্ত দুই পুলিশ কনেষ্টবল আবদুল বারেক ও মোঃ নুরুল ইসলাম।
রোববার বিকালে কুমিল্লার দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন থানা চত্বরে বিদায় অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করেন। দেবীদ্বার থানায় তার সহকর্মীরা সন্মানজনকভাবে দুই পুলিশ সদস্যকে তার পরিবার ও স্বজনদের মাঝে পৌঁছে দেয়ার জন্য থানার সরকারি গাড়িটিকে ফুল ও রঙ বে-রঙের বেলুনে সজ্জিত করা হয়।
বিদায় সম্মাননা ও অভিনন্দন অনুষ্ঠান শেষে থানার ওসি মোঃ আরিফুর রহমান তাদেরকে গাড়িতে তুলে দেন এবং গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
পুলিশ কনেষ্টবল আবদুল বারেক ও মোঃ নুরুল ইসলাম অনুভূতি ব্যাক্ত করে বলেন, বিগত ৩৯ বছর বাংলাদেশ পুলিশ বাহিনীতে শ্রম দিয়েছি। চাকুরী জীবন ছেড়ে আসার সময় আমার সহকর্মীরা আমাকে যে সন্মান দিয়েছেন সে অনুভূতি প্রকাশের ভাষা আমার নেই। তবে দেবিদ্বার থানার ওসি স্যার ও সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, দেবীদ্বার থানায় এই প্রথম এমন ব্যাতিক্রমি আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে অবসর প্রাপ্ত দুই পুলিশ কনেষ্টবল আবদুল বারেক ও মোঃ নুরুল ইসলাম কে বিদায় সম্মাননা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com