মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
৫ আগষ্টের পর দোকাল খুলে দেওয়াসহ ৪ দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা।
রোববার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় ফাইন্ড টাওয়ারে এ সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি আলহজ¦ সানাউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন।
এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলী আশ্রাফ, ব্যবসায়ী নেতা কামাল হোসেন, মামুনুল বকুল, এনামুল হক চৌধুরী, শাহাদাত খান সুমন, মোস্তাফিজুর রহমান বিপুসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে ৫ আগষ্টের পর দোকান খুলে দেওয়া, হাট বাজারে টিকা প্রদানের বুধ স্থাপন, শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করা ও ব্যবসায়ীদের প্রণোদনার দাবী জানানো হয়।
Leave a Reply