মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধে নগরীতে ৬টি সহ ১৭ উপজেলায় জেলা প্রশাসনের ৪০টি মোবাইল টিম অভিযার পরিচালনা করেছে।
সরকারি বিধিনিষেধ না মানায় কুমিল্লা জেলা প্রশাসনের অভিযানে ২৭টি ভ্রাম্যমান আদালতে ১১৫টি মামলা করা হয়েছে। এসময় ১১৫ জনকে একলক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৬৪ জনকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় সেনাবাহিনীর ১১টি টিম, পুলিশের ৪৭টি টিম, বিজিবির তিন প্লাটুন, র্যাবের একটি টিম, আনসারের দুটি টিম, স্কাউট ও গ্রাম পুলিশসহ অন্যান্য ১৩০টি টিম অভিযানে সহযোগিতা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।
Leave a Reply