আব্দুল্লাহ আল-আমিন,শেরপুর সংবাদদাতাঃ
শেরপুরে আশ্রয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরন করা হয়েছে।
১লা আগষ্ট রোববার দুপুরে সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর এলাকায় আশ্রয়ন প্রকল্পের ৩০ জন উপকারভোগিদের মাঝে মানবিক সহায়তা তুলে দেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
শেরপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত মানবিক সহায়তা প্রধান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাবেক চেয়ারম্যান একে এম রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খবিরুজ্জামান খান, স্হানীয় সাংবাদিকবৃন্দ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply