রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রতারকচক্র ভুট্রার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া ও আটকের ঘটনায় পুলিশের প্রেস ব্রিফিং

প্রতারকচক্র ভুট্রার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া ও আটকের ঘটনায় পুলিশের প্রেস ব্রিফিং

ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট  জেলা প্রতিনিধিঃ 

ভুট্রার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া দুই প্রতারক চক্রের হোতাকে গ্রেফতারের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ।

রবিবার (১ আগস্ট) দুপুর একটায় হাতীবান্ধা থানায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার।

এসময় লিখিত বক্তব্যে বলা হয়, প্রতারক সোহেল মিয়া ও রফিকুল ইসলাম নামের দুজনের দুটি ট্রাকে করে ভুট্টা কোম্পানীতে পাঠালে তারা গন্তব্যে না পৌছে দিয়ে অন্যত্র নিয়ে আত্মসাত করেন। এমন ঘটনায় হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় পৃথকভাবে দুটি অভিযোগ পেলে প্রতারক চক্রকে গ্রেফতার করতে মাঠে নামেন পুলিশ। লালমনিরহাট পুলিশ সুপার এসপি আবিদা সুলতানার দিকনির্দেশনায় ও থানা পুলিশ কঠোর পরিশ্রম করে সোহেল মিয়াকে জামালপুর জেলার মাদাগঞ্জ থেকে ও রফিকুল ইসলামকে রংপুর মিঠাপুকুর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে হয়। ভবিষ্যতে মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য আজকের এই প্রেস ব্রিফিং করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই আংগুর, এসআই মিজান প্রমুখসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com