রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জীবননগরে পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি টগর

জীবননগরে পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি টগর

মুতাছিন বিল্লাহ,জীবননগর অফিসঃ

প্রধানমন্ত্রীর নির্দেশে চুয়াডাঙ্গার জীবননগরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজী আলী আজগর টগর।   

রোববার(১ আগস্ট) সকাল ১১ টাই জীবননগর উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলার ৫০০জন সিএনজি ও ইজিবাইক চালকদের মাঝে এই খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজী আলী আজগর টগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো সাইফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু,সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল প্রমুখ।

এসময় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর বলেন, করোনাকালীন সময়ে কঠোর বিধিনিষেধ থাকায় এসব মানুষ কর্মহীন হয়ে পড়ছে।তাদের কথা বিবেচনা খাদ্য সামগ্রী বিতরণ চলছে। আর যতদিন করোনা ও লকডাউন থাকবে ততদিন কর্মহীন মানুষের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com