শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাঙ্গুনিয়াবাসীকে নতুন ইউএনও ইফতেখার ইউনুসের আহবান

রাঙ্গুনিয়াবাসীকে নতুন ইউএনও ইফতেখার ইউনুসের আহবান


মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া প্রতিনিধি। 


রাঙ্গুনিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইফতেখার ইউনুস রাঙ্গুনিয়াবাসীর প্রতি শুভেচ্ছা বার্তা ও সচেতন হওয়ার জন্য আহবান জানিয়েছেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই রাঙ্গুনিয়ার অলিগলিতে ছুটে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে সচেতন ও লকডাউনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন করছেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রাঙ্গুনিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, সম্মানিত রাঙ্গুনিয়াবাসী শুভেচ্ছা নিবেন।সারা বিশ্বের জন্যই এখন খুবই খারাপ সময় তারমধ্যে আমাদের দেশও এর থেকে বাইরে নয়।করোনার বিস্তার থামছে না। খোঁজ নিয়ে দেখুন আপনার আশেপাশে বহু মানুষ তাদের প্রিয়জন হারিয়েছেন, হয়ত আপনাকেও এ-অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা কিন্তু এরপরেও সচেতন হচ্ছি না। বাজার, দোকান খোলা রাখছি সময়ের পরেও, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছি, মাস্ক ছাড়া ঘুরছি। এর কিছুই আপনার আমার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। প্রশাসন, পুলিশ আপনাদেরকে জোর করে ঘরে আটকে রাখতে পারবে না। কিন্তু আপনার ভালো আপনাকে বুঝতে হবে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ স্বাস্থ্যবিধি মেনে চলুন, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক পরুন।সরকার সর্বাত্মক চেষ্টা করছে আপনাদেরকে দ্রুততম সময়ের মধ্যে টিকার আওতায় আনার জন্য। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হতে যাচ্ছে। সচেতন হউন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com