রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পোশাকের নেমপ্লেট খুলে চাঁদাবাজির অভিযোগে এসআই স্ট্যান্ড রিলিজ

পোশাকের নেমপ্লেট খুলে চাঁদাবাজির অভিযোগে এসআই স্ট্যান্ড রিলিজ


 নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর বেগমঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)  তৌহিদুল ইসলামকে সড়কে চাঁদাবাজির অভিযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

রোববার (১ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান কঠোর লকডাউনের মধ্যে গত ৫-৬ দিন ধরে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বেগমগঞ্জের জমিদার হাট বাজারের প্রধান সড়কে নেমপ্লেট ছাড়া পুলিশ পোশাকে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় আসছিল। রোববার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে যানবাহনে চাঁদাবাজি নিয়ে স্থানীয়দের সাথে তার বাকবিতন্ডা বেধে যায়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে জানতে চায় সে প্রকৃত পুলিশ কিনা। এরপর এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে তাকে একটি দোকানের মধ্যে আটক করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আসে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, সড়কে চাঁদাবাজির অভিযোগ উঠায় তাৎক্ষণিক অভিযুক্ত এসআই তৌহিদুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

পুলিশ সুপার শহীদুল ইসলাম আরও জানান, তাকে স্থানীয় কিছু লোক আটক করে রাখে। এরপর তার বিরুদ্ধে মৌখিক ভাবে অভিযোগ পেয়ে তাকে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com