শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলায় দুর্ঘটনায় নিহত পোশাক শ্রমিক সোহাগের পরিবারের পাশে প্রশাসন

নকলায় দুর্ঘটনায় নিহত পোশাক শ্রমিক সোহাগের পরিবারের পাশে প্রশাসন


আব্দুল্লাহ্ আল-আমিন ,নিজস্ব সংবাদদাতাঃ


শেরপুরের নকলায় গতকাল শনিবার বানেশ্বরদী ইউনিয়নের মোজারকান্দা গ্রামের সড়ক দূর্ঘটনায় নিহত পোশাক শ্রমিক সোহাগের বাড়িতে গিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ মোবাইল ফোনে এবং রবিবার (পহেলা আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান কর্তৃক সরাসরি সোহাগের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সোহাগের বাবা-মায়ের হাতে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর পক্ষে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এসময় স্থানীয় বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ইউপি সদস্যগণ, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন ও সদস্য রাইসুল ইসলাম রিফাত সহ এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
সোহাগের শোকাহত বাবা আতশ আলী জানান, তার পরিবারের আয়ের একমাত্র ছেলে মারা যাওয়ায় আজ তারা অসহায় হয়ে গেছে। তিনি আরও বলেন, ডিসি স্যার, ইউএনও স্যার, ইউনিয়ন চেয়ারম্যানসহ আপনারা আমাদের খোঁজ খবর নেওয়ায় আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
উল্লেখ্য,বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত কর্তৃক এই অসহায় পরিবারের দিকে সবসময় সু-দৃষ্টি রাখবেন বলে আশ্বস্থ করার পাশাপাশি নিহত সোহাগের আহত স্ত্রী-সন্তানের আপাতত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com