শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়ীতে তরুণদের উদ্যোগে ৫ম দিনেও চলছে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম

ফুলবাড়ীতে তরুণদের উদ্যোগে ৫ম দিনেও চলছে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম


বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার টিকা নিতে আগ্রহীদের একেবারে বিনামূল্যে টিকার নিবন্ধন কাজ করে দিচ্ছেন সেচ্ছাসেবী সংগঠন ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের তরুণ সেচ্ছাসেবকরা।
১লা আগষ্ট রবিবার সকাল থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিলুপ্ত ছিটমহল দাসিরছড়া সংলগ্ন ফাঁকা জায়গায় সংগঠনটির তরফ থেকে পঞ্চম দিনের মত বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কর্মসূচি বাস্তবায়ন করতে দেখা গেছে। সংগঠনটির সেচ্ছাসেবকদের সহযোগিতায় শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর ব্যবহৃত মোবাইল ফোন সাথে নিয়ে এসে সহজেই টিকা গ্রহনের নিবন্ধন করতে পারায় খুশি টিকা প্রত্যাশীরা।
সংগঠনটির সেচ্ছাসেবকরা জানান, ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের ব্যবস্থাপনায় আমরা পঞ্চম দিনের মতো টিকার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করছি।  টিকা প্রত্যাশীকে বিনামূল্যে টিকার নিবন্ধন করে দেয়া হয়েছে। অত্র উপজেলার সবাই যেন ঘরের কাছেই টিকা গ্রহনের নিবন্ধন করতে পারে সেজন্য আমরা উপজেলা সদর ছাড়াও প্রতিটি ইউনিয়নে টিকা গ্রহনের নিবন্ধন কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এর পাশাপাশি আমাদের বিনামূল্যে অক্সিজেন সেবা ও করোনায় মৃত ব্যক্তির লাশ সৎকার কার্যক্রম চলমান রয়েছে।টিকা নিবন্ধন কার্যক্রমে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বুলবুল ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com