রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালখালীতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের দায়ে তিনজন গ্রেফতার

বোয়ালখালীতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের দায়ে তিনজন গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার (৩১ জুলাই) উপজেলার সদর এলাকায় এই ঘটনা ঘটে। পরে গৃহবধূ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন, উপজেলা সদরের মীরপাড়ার বদি আলমের ছেলে কামাল হোসেন প্রকাশ ধামা কামাল (৪২), নুরুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (২৮) ও সারোয়াতলীর আবুল বশরের স্ত্রী রোকেয়া বেগম (৩০)।
মামলার বাদী জানান, শনিবার বিকেলে তার মেয়ে অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মেয়ের ঔষুধের জন্য টাকা কম থাকায় পরিচিত রোকেয়া বেগম নামে একজনের কাছে ফোনে দুই হাজার টাকা ধার চান। এসময় রোকেয়া বেগম রফিক নামের একব্যক্তির মাধ্যমে তাকে ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে গৃহবধূর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে রোকেয়া বেগমের সহযোগিতায় কামাল হোসেন ও গিয়াস উদ্দিন নামে দুইজন মিলে ঐ গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, নারী ও শিশু নির্যাতন আইনে গণধর্ষণ এর ঘটনায় মামলা রুজুর পূর্বেই জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে আজ রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com