সোহেল রানা-তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা অনুযায়ী সবাই নিজ ঘরেই আছেন কিন্তু তানোর ও গোদাগাড়ী উপজেলার বেশি অংশ মানুষ কর্মজীবী তাই নিজ ঘরে থাকতে গিয়ে কর্ম করতে পারছে না তবে পেট শুনে কার কথা অসহায় মানুষ পরেছে খুব বিপাকে ঠিক তখনই রাজশাহী -১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী তার নির্বাচনী এলাকা তানোর গোদাগাড়ীর বিভিন্ন মোড়ে মোড়ে সচেতন মূলক দিকনির্দেশনা মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় এমপি ফারুক চৌধুরী বলেন,
করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীনদের জীবনে নেমে এসেছে অন্ধকার। আর এই অন্ধকারে দিশা হারালে চলবে না আমাদেরকে যুদ্ধ করে এই প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে হবে তাই আসুন সবাই মিলে সরকারিভাবে যে সকল সচেতন মূলক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে ,তা মেনে চলি নিজে বাঁচি এবং অপর কে বাঁচতে সহযোগিতা করি।
Leave a Reply