রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ক্ষেতলালের ৪০০জন দুস্থের হাতে ৭ দিনের খাদ্য তুলে দিলেন বসুন্ধরা গ্রুপ

ক্ষেতলালের ৪০০জন দুস্থের হাতে ৭ দিনের খাদ্য তুলে দিলেন বসুন্ধরা গ্রুপ


এস কে মুকুল,জয়পুরহাট প্রতিনিধি: 


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ৪০০ জন অসহায় দুস্থ পরিবারের হাতে ৭ দিনের খাদ্য সহায়তা তুলে দিলেন বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া ওই দিন খাদ্য সহায়তা নিতে আসা সকলের মাঝে  মাস্ক ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি উপদেশ প্রদান করেন। ১আগষ্ট রোববার বেলা ১১টায় উপজেলার সরকারি ছাঈদ-আলতাফুন্নেছা কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়াারম্যান কালের কণ্ঠ শুভসংঘের মাধ্যমে আজকে আপনাদের নিকট খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। আমি উপজেলার পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম আবু সুফিয়ান, সরকারি ছাঈদ-আলতাফুন্নেছা কলেজের অধ্যক্ষ আইয়ুব হোসেন, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা। উপস্থিত ছিলেন, ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মন্ডল,কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন প্রমূখ।বসুন্ধরা গ্রুপের খাদ্যসাহায়তা পেয়ে খুশি উপজেলালর পাইকপাড়া গ্রামের রোজিনা বেগম, রহিমা, রাশেদা বেওয়া। তারা বলেন, করোনার মধ্যে আমরা এই লকডাউনে কোনো সহায়তা পায়নি। আজ যে চাল,ডাল আটা, তেল পেয়েছি এই দিয়ে ৭ দিন চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com