ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার :
নতুন ও পুরাতন সকল রোহিঙ্গাদের মাঝে একই ধরণের ফুডকার্ড দেয়ার প্রতিবাদে কক্সবাজারের টেকনাফ শরনার্থী শিবিরে বিক্ষোভ করেছে ৯২ সালে আগত নিবন্ধিত পুরাতন রোহিঙ্গারা। ২০১৭ সালের জুন মাস থেকে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের ফুড কার্ড ও তাদের ফুডকার্ড একই করায় রোববার ভোর থেকেই নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে বিক্ষোভ করে পুরাতন নিবন্ধিতরা। পরিস্থিতি শান্ত করতে গেলে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে রোহিঙ্গা নারীরা। এতে এপিবিএনের ১২ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এপিবিএন ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।সুত্রে জানা যায়, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে (১৯৯২ সালে আগত রোহিঙ্গা) পুরাতন ও নতুন (২০১৭ সালে আগত) রোহিঙ্গারা বসবাস করে আসছে। এতোদিন পুরাতন রোহিঙ্গা ও নতুন রোহিঙ্গাদের ফুডকার্ড ভিন্ন ছিল। সকলের মাঝে সমপরিমাণ খাবার বিতরনের জন্য পুরাতন রোহিঙ্গাদের ফুড কার্ড ফেরত নিয়ে গত জুন মাসে নতুন ফুড কার্ড ইস্যু করে সংশ্লিষ্ঠরা। কিন্তু নতুন ও পুরাতনদের সমপরিমান খাদ্য বন্টনের সেই সিদ্ধান্ত মানছেনা নয়াপাড়া রেজিস্ট্রাড” ক্যাম্পের পুরাতন রোহিঙ্গারা। তারা নতুন ফুড কার্ড নেননি। চলতি বছরের জুলাই মাসের রেশনও উত্তোলন করেনি। নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের পুরাতন রোহিঙ্গাদের দাবি হচ্ছে সমপরিমান খাদ্য বন্টনের ফুটকার্ড দেওয়ার মানে পুরাতন ও নবাগত রোহিঙ্গাদের সমান মর্যাদা দেয়া হচ্ছে। তাই তারা কোন ভাবেই এটা মেনে নেবে না। কক্সবাজার ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক বলেন, ফুড কার্ড বিষয়টি নিয়ে বর্তমানে ক্যাম্পের পুরাতন রোহিঙ্গাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এপিবিএন সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করলে রোহিঙ্গা নারীরা উল্টো উত্তেজিত হয়ে দফায় দফায় বিভিন্ন স্পটে ইট-পাটকেল মেরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। দুপুর ১১ ঘটিকা পর্যন্ত রোহিঙ্গা নারীরা উশৃংখলতা করতে থাকে। ওই সময় তাদের ইটপাটকেলের আঘাতে এপিবিএনের ১২ জন সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের অস্ত্র টানা হেচড়া শুরু করলে পুলিশ জানমাল রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৫ রাউন্ড উপরের দিকে শট গানের গুলি করে। এতে রোহিঙ্গা নারীরা ছত্র ভংগ হয়ে পালিয়ে যায়। তিনি আরো বলেন, সোমবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) কর্তৃপক্ষ ফুড কার্ড বিষয়ে রোহিঙ্গা সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেবে।
Leave a Reply