রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আরো ০৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র লিটন

আরো ০৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র লিটন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী :

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমুল আরো ০৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। রবিবার বিকেল ৫টায় স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল মাঠে মতিহার থানা এলাকার মানুষকে এই খাদ্য সহায়তা করা হয়। খাদ্য সামগ্রীর বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। 

অনুষ্ঠানে বক্তব্যকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তাঁদের সকলের জন্য দোয়া কামনা করেন মেয়র। প্রসঙ্গত, শনিবার (৩১ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে রাজপাড়া থানা এলাকার ২ হাজার ৬৩০ পরিবারকে এবং বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বোয়ালিয়া থানা (পশ্চিম) এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন রাসিক মেয়র। সোমবার (২ আগস্ট) দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বোয়ালিয়া (পূর্ব) এলাকার ২০১০ পরিবারকে এবং বিকেল ৫টায় শারীরিক শিক্ষা কলেজ মাঠে শাহ মখদুম থানা এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হচ্ছে।

এ সময় রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক সুলতান-উল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, ডা. অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফ.এম.এ জাহিদ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, সদস্য জহির উদ্দিন তেতু, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com