মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা সদর দক্ষিনের সোয়াগাজী ও ওলইন থেকে মাদকসহ সাত জনকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
র্যাব জানায, সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানার সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৭ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী লামপুর গ্রামের বাসিন্দা মোঃ শামিম (৩০), মোঃ হৃদয় (২৩), ব্রাহ্মণপাড়ার পূর্ব পুংকারা গ্রামের মোঃ দিপু মিয়া (২৬), সদর দক্ষিণ থানার বিষ্ণপুর গ্রামের মোঃ মোজাম্মেল (২২) ), সিলেট জেলার মোংলা বাজার থানার গুটাটিকর গ্রামের আলমগীর আহম্মদ (২৬) ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বিরাহিমপুর গ্রামের মোঃ আরিফুল ইসলাম শিমুল (২৫)।
অপর দিকে আরেক অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ থানার ওলইন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ একজন মহিলাকে আটক করা হয়। আটককৃত আফরোজা আক্তার (১৯) সদর দক্ষিণ থানার ওলইন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহরে সাথে জড়িত। এ বিষয়ে সদর দক্ষিন থানায় মামলা হয়।
Leave a Reply