শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের কালিয়ায় ৫৮ পিচ ইয়াবাসহ যুবক আটক

নড়াইলের কালিয়ায় ৫৮ পিচ ইয়াবাসহ যুবক আটক

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়া থানাধীন ফুলদা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৫৮ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। রোববার ১ আগস্ট বিকেল সাড়ে ৪ টার দিকে আকিদুল ইসলাম (৩০) নামে ওই যুবক কে ইয়াবাসহ আটক করা হয়। আটকৃত আকিদুল ইসলাম ওই গ্রামের মৃত- শরীয়ত উল্লাহর ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপার এর নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইলের কালিয়া থানার ফুলদা গ্রামে অভিযান চালিয়ে আকিদুল ইসলাম (৩০) নামে ওই যুবক কে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় গ্রেফতার করেন। এসময় আসামীর কাছ থেকে ৫৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে, নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজন কে আটক করতে সক্ষম হয়েছি আসামীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com