শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈল নেকমরদ হাটে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ভ্রাম্যমান আদালতে জরিমানা

রাণীশংকৈল নেকমরদ হাটে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ভ্রাম্যমান আদালতে জরিমানা


মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। 


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (১ আগষ্ট রবিবার) ৮ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারী পেশকার সোয়েব আলী ও বিজিবি আনসার বাহিনী উপস্থিত ছিলেন। 
উপজেলার নেকমরদ হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে প্রায় ৬০ হাজার মিটার  কারেন্ট জাল জদ্বসহ উপজেলার বাসনাহার গ্রামের মজিবরের ছেলে মানিক(৪২) একই গ্রামের জব্বার আলীর ছেলে জুয়েল (৩৪) ভবানন্দপুর গ্রামের আমিরুলের ছেলে রাজ(২০) ও আজগর আলীর ছেলে আবু তালেব(২০) করনাইট গ্রামের আঃ সাত্তারের ছেলে ওসমান(২৯) কে ৩ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়েছে। 
অপরদিকে ২ জন কাপড় ব্যাবসায়ী লকডাউন অমান্য করে দোকান খুলা রাখার দায়ে ১ হাজার টাকা ও ১ জন টিন দোকান মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে একইসাথে হাট ইজারাদার হালিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতম সাহা বলেন সরকারি আইন অমান্য করে কারেন্ট জাল বিক্রি করার অপরাধে মৎস্য রক্ষা  সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ক ধারা মোতাবেক কারেন্ট জাল জদ্ব করে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ৫ ধারা মোতাবেক জরিমানা করা হয়। একইসঙ্গে লকডাউন অমান্য করে হাট ইজারাদার হাট বসানোর দায়ে এবং কাপড় ব্যাবসায়ী দোকান খুলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com