রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ ,আহত অর্ধ শতাধিক

মাধবপুরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ ,আহত অর্ধ শতাধিক


নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধ শতাধিক  লোক  আহত হয়েছে। আজ (০১ আগষ্ট) রোববার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের সম্বতপুর গ্রামের লোকজন একটি ফুটবল টুনামেন্টের আয়োজন করে। গতকাল (শনিবার) বিকেলে সম্বতপুর গ্রামের লোকজন বিলে খেলতে গেলে বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের লোকজন ও খেলতে আসে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে সম্বতপুর গ্রামের মন্নর আলী ও তার ভাতিজা গিয়াস উদ্দিন স্থানীয় দিঘিরপাড় বাজারে গেলে সুন্দাদিল গ্রামের লোকজন তাদের মারপিট করে।এর জের ধরে আজ রোববার সম্বতপুর ও সুন্দাদিল গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।সম্বতপুর গ্রামের আহত মন্নর আলী হাসপাতালে জানান, সম্বতপুর গ্রামের লোকজন ফুটবল টুনামেন্টের আয়োজন করে। গতকাল শনিবার তারা ফুটবল খেলতে গেলে সুন্দাদিল গ্রামের লোকজনও আসে খেলতে ।   এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ ( রোববার) বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফের কথামত  সুন্দাদিল গ্রামের লোকজন সংঘর্ষে জড়িত হয়। এতে আমরা আহত হয়েছি।বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ফুটবলখেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। তিনি ও আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান গিয়ে দু পক্ষকে শান্ত করেছেন। আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান জানান, কয়েকজন বলেছে আরিফ চেয়ারম্যান ঘটনাস্থলে ছিল। মূলত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com