শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বসত ঘরে একা পেয়ে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, যুবক শ্রীঘরে

বসত ঘরে একা পেয়ে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, যুবক শ্রীঘরে


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর হাতিয়াতে বাকপ্রতিবন্ধী যুবতীকে (২৫) ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আটককৃত মো. শরীফ উদ্দিন (২৭) সে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের মো.ছালা উদ্দিনের ছেলে।

শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালে তাকে উপজেলার মদিনা গ্রাম থেকে আটক করে নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,নির্যাতিত যুবতী ধর্ষক শরীফের বাড়ির পাশের দূর সম্পর্কের আত্মীয় হয়। এ সুবাধে ধর্ষক শরীফ ইশারা ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী যুবতীকে দীর্ঘদিন থেকে দিকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত (২৯ জুলাই) সকাল ১১টার দিকে শরীফ ওই বাকপ্রতিবন্ধী যুবতীকে তার বসত ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিমের গোঙানির শব্দ পেয়ে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে এ ঘটনায় মৌখিক ভাবে অভিযোগ পেয়ে শনিবার সকালে তাকে মদিনা গ্রাম থেকে আটক করে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, 
এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে শনিবার সকালে নারীও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আজ দুপুরে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com