জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ হত দরিদ্র কর্মহীনদের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার সকালে রানীশংকৈল উপজেলার ডিগ্রী কলেজ মাঠে ১’শ ২৫’জন হতদরিদ্র মানুষের মঝে ত্রাণ বিতরণ করেন ফোর ইস্ট বেঙ্গলের অধীন ঠাকুরগাঁও সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন কাওসার রাশেদসহ সেনা কর্মকর্তা ও সদস্যরা।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬-পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর এড়িয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান বলেন, সেনা সদস্যদের প্রতিদিনের আহার থেকে কিছুটা খাবার সাশ্রয় করে দেশের মহামারীর কারণে কর্মহীন মানুুষের খাদ্যের ব্যবস্থা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
Leave a Reply