রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইকগাছায় ৫ জুয়াড়ি আটক : থানায় মামলা

পাইকগাছায় ৫ জুয়াড়ি আটক : থানায় মামলা

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় জুয়া খেলার অপরাধে থানা পুলিশ নগদ টাকা ও তাস খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করেছে। শনিবার রাত ১১টার সময় উপজেলা সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার সিদ্দিক মোল্লার দোকানের পিছনে জুয়া খেলা করছিল। সংবাদ পেয়ে এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগদ টাকা ও তাস খেলা সরঞ্জামসহ ৫ জনকে হাতে-নাতে আটক করেন। আটককৃতরা হলো, ভিলেজ পাইকগাছা গ্রামের আঃ হানানের ছেলে তাজমির হোসেন(২১), জলিল বিশ্বাসের ছেলে এসানুর বিশ্বাস (২১), কুমারেশ সরকারের ছেলে দিপু সরকার (২০), খলিল মোড়লের ছেলে আমানুল্লাহ মোড়ল (২২), আমজেদ মোল্লার ছেলে হাবিবুল্লাহ মোল্যা (২৩) । পাইকগাছা থানার ওসি মোঃ এজাজ শফী জানান, ধৃত জুয়াড়ীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল। গতকাল সংঘবদ্ধ চক্রের ৫জনকে আটক করে নিয়মিত মামলায় আইনী প্রক্রিয়ায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com