শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উখিয়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা বিতরণ।

উখিয়ায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা বিতরণ।


এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজাপালং  ইউনিয়নে ২৬ জুলাই  থেকে শুরু হওয়া একটানা ভারী বর্ষণে  ক্ষতিগ্রস্থ ও পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে জি আর প্রকল্পের আওতায়  চাউল,   ভোজ্য  তেল, আলু ,মশুর ডাল,  শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি  বিতরণ করা হয়েছে। 

০১ আগষ্ট(রবিবার) সকালে  উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের পানিবন্ধী ও  ক্ষতিগ্রস্তদের মাঝে এ খাদ্য সামগ্রী  বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর কবির চৌধুরী। 

 এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প কর্মকর্তা  (পজিপ) ও খাদ্য বিতরণ কর্মসূচির ট্যাগ অফিসার মেহেদি হাসান। ইউপি সচিব সমির দাশ, ইউপি সদস্য  নুরুল কবির, ইউপি সদস্য সালাহ উদ্দিন, ইউপি সদস্য মোঃ শাহজাহান,ইউপি সদস্য মীর সাঈদুল ইসলাম  রোমান সহ আরো অনেক। 
খাবার সামগ্রী বিতরণের সময় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, “ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এ শ্লোগানকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, দেশে একজন মানুষ ও নাখেয়ে থাকবেনা। এ রকম দেশে যেকোন প্রাকৃতিক দূর্যোগে সরকার ক্ষতিগ্রস্তদের সবসময় পাশে থাকবে বলে ও তিনি জনান।

উল্লেখ্য যে, কক্সবাজারে গত কয়েক দিনের একটানা প্রবল বৃষ্টির পানিতে উখিয়ায় ও  প্রচুর ক্ষতি সাধিত হয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকাগুলো।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com