রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

গৌরীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে রোমান মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনীখলা এলাকার মৃত নবী হোসেনের ছেলে। 
শনিবার (৩১ জুলাই) সন্ধ্যার পর গৌরীপুরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রোমানের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোমান মিয়া ঈশ্বরগঞ্জ থেকে সিএনজিযোগে ময়মনসিংহে যাচ্ছিলেন। পথিমধ্যে কলতাপাড়া নামক স্থানে সিএনজিটি একটি অটোরিকসাকে কেটে যেতে চাইলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় রোমান মিয়া।  স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, দূর্ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক-সিএনজি আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com