শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা ও করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

গৌরীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা ও করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ব্যবস্থাপনার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। একই সাথে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। তিনি সভায় জানান, গৌরীপুরে মোট ১৭ হাজার ৮ শত টিকা এসেছে, ইতোমধ্যে ১ম ধাপে ১ম ডোজ দেয়া হয়েছে ৫ হাজার জনকে ও ২য় ডোজ হিসেবে টিকা গ্রহণ করেছে ৩ হাজার ২শ জন। ২য় ধাপে ১ম ডোজ গ্রহণ করেছে ৩ হাজার ৭শ জন।   
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, ডা. হাসিবুল আসিফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।
অন্যদিকে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, গণটিকা কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ে প্রতিদিন ৬শ জনকে করোনার টিকা প্রদান করা হবে। এতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, মফিজুন নূর খোকা, আব্দুল্লাহ আল আমীন জনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার কমল রায় ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com