রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন-খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন-খাদ্যমন্ত্রী


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। দেশের মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে তিনি ভ্যাকসিনের ব্যবস্থা করছেন। ৭ আগস্ট থেকে দেশের প্রত্যেক ইউনিয়নে ভ্যাকসিন দেওয়ার যে যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তা সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
রবিবার নিয়ামতপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘উপজেলার ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন  ও করোনার উর্ধ্বগতি রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্টের প্রথম দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ওই সময় খাদ্যমন্ত্রী বলেন, উপজেলার প্রতি ইউনিয়নে সেচ্ছাসেবক কমিটি করা হয়েছে। জীবন বাজি রেখে সেচ্ছাসেবক টিম করোনা মোকাবিলায় কাজ করছে। স্বাস্থ্য বিভাগের ভ্যাকসিন কার্যক্রমকে শতভাগ সফল বাস্তবায়নে  জনপ্রতিনিধিগণকে এ সকল সেচ্ছাসেবকদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে । সকলকে ভ্যাকসিনের আওতায় এনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য সফল করতে হবে। সকলকে ভ্যাকসিন দেয়ার আগ পর্যন্ত মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সবচেয়ে জরুরী। যারা মাস্ক পরতে চায় না, তাদের মাস্ক পরানো এবং স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধকরা চ্যালেঞ্জিং হলেও সকলের প্রচেষ্টায় এটা বাস্তবায়ন করতে হবে। ভ্যাকসিন নিয়ে কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা এর সভাপতিত্বে উপেজলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান মো: আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নাদিরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহাম্মদ তোফাজ্জেল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব বক্তৃতা করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ এবং বিভিন্ন ওয়ার্ডের সেচ্ছাসেবকগণ অংশ নেন। পরে তিনি করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এর আগে খাদ্যমন্ত্রী নিয়ামতপুর এলএসডি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্যমন্ত্রণালয় সরকারি ক্রয়ের মাধ্যমে মজুদ বাড়াচ্ছে। সরকারি গুদামে এখন রেকর্ড পরিমান খাদ্য মজুদ রয়েছে। এছাড়া বাজারে সরবরাহ বাড়াতে বেসরকারিভাবেও আমদানির পদক্ষেপ নিচ্ছে। এলএসডি পরিদর্শনকালে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জি এম ফারুক হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com