রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে নির্যাতিত কিশোরের দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার

নওগাঁর মহাদেবপুরে নির্যাতিত কিশোরের দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার


কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ১ আগস্ট ২০২১


নওগাঁর মহাদেবপুরে মোবাইলের সিম চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার কিশোর শিহাব হোসেনের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন নওগাঁর মানবিক পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
ওই কিশোর এখন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 
শনিবার ৩১ জুলাই বিকেলে পুলিশ সুপারের পক্ষে নওগাঁ সদরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম ও মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ হাসপাতালে গিয়ে শিহাবের চিকিৎসার খোঁজখবর নেন। তারা আহত শিহাবের মায়ের হাতে তার জন্য শার্ট, প্যান্ট, বিভিন্ন ফলসহ খাবার ও নগদ টাকা হস্তান্তর করেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে উপজেলার ভীমপুর ইউনিয়নের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাগাচারা নামক স্থানে নির্মাণাধীন অটোগ্যাস ফিলিং স্টেশনের নৈশ প্রহরী বকুল হোসেন বাগাচারা গ্রামের দরিদ্র টমটম চালক খোরশেদ আলমের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র শিহাব হোসেনকে মোবাইলের সিম চুরির অপবাদ দিয়ে স্টেশনের একটি ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেদম প্রহার করে। পরে জানতে পেরে শিহাবকে উদ্ধার করে মারাত্মক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পুলিশ সুপার সম্প্রতি হারিয়ে যাওয়া এক বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। অসহায় তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। নগদ অর্থ সহায়তা দিয়েছেন এক বয়স্ক রিকশা চালককে। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বাবাহারা শিশু মরিয়মের পাশেও দাঁড়িয়েছেন মানবিক এ পুলিশ সুপার।
এদিকে রবিবার ১ আগস্ট দুপুরে মহাদেবপুর থানার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ হাসপাতালে যান ও শিহাবের  শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং খাবার পৌঁছে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com