কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ১ আগস্ট ২০২১
নওগাঁর মহাদেবপুরে রবিবার ১ আগস্ট বেলা ১১ টায় স্থানীয় বাসস্ট্যান্ডে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ মহাদেবপুর শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী ও শিশুদের মাঝে মাস্ক ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর শাখা ম্যানেজার জামাল উদ্দিন, সহকারি ম্যানেজার হাবিবুর রহমান ও হিসাবরক্ষক আশিক রায়হান।
জামাল উদ্দিন বলেন, তাদের ছোট্ট প্রচেষ্টা হিসেবে ৪৫০ টি মাস্ক ও ৪২৭ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়েছে।
পথচারী মনিমালা,আব্দুল কুদ্দুস, পথশিশু রোকেয়া জানান, তারা এভাবে চলার পথে মাস্ক ও খাবার পেয়ে খুব খুশি।
Leave a Reply