ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর):
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে গত কাল শনিবার রাত থেকেই যাত্রীদের জনস্রোত দেখা গেছে। গত কাল রাতে গনপরিবহন খুলে দেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের লম্বা লাইন দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রাসেল রানা নামে এক যাত্রী জানান, আমি একজন শ্রমিক হঠাৎ করে শিল্প-কারখানা চালু ঘোষণা দেওয়া আমি গত কাল রাতে সিরাজগঞ্জ থেকে রওনা দেই, রাস্তায় তীব্র যানজট থাকায় সকাল ০৭টায় চন্দ্রা এসেছি। দ্বিগুণ গাড়ী ভাড়া দিয়ে আসতে হয় আমার। অন্য দিকে সাইদুর নামে এক যাত্রী বলেন, গতকাল সন্ধ্যায় রাজশাহী থেকে রওনা দিয়ে সকাল ১১ টায় এসে চন্দ্রা পৌছাই। খুব কষ্ট হয়েছে আমার।
সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, গতকাল গণপরিবহন খুলে দেওয়ায় যানবাহনের সংখ্যা বেড়ে যায়। যার জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলা শুরু হয়।
Leave a Reply