রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের নতুন কমিটি, পদবঞ্চিতদের আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের নতুন কমিটি, পদবঞ্চিতদের আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ

জাকির হোসেন, ঠাকুরগাঁও:


ঠাকুরগাঁও জেলা ছাত্রীগের নতুন কমিটি ঘোষণার পর শহরের চৌরাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে রাখে পদবঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার দিবাগত ১২টায় শহরের চৌরাস্তা মোড়ে ছাত্রনেতা ওসমান গণির নেতৃত্বে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। 
এ সময় নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান।পরে রাত ১টার দিকে পুলিশ এসে বিক্ষুদ্ধ ছাত্র নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং আগুন নিভিয়ে ফেলে।
শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির ১২ জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়। তারা হলেন- সঞ্জয় কুমার, আখতারুজ্জামান, ফেরদৌস টফি, মিথুন, শাহাজালাল জনি, জি এম সুফি নিয়াজী, আসাদ, শিপন, সৃজন গুহ, তানভীর আলী তুহিন, তাসফিরুল রহমান ও সোহেল রানা।
৬ জন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- সাদিউল হাবীব সাদি, মাহবুব হোসেন,অনুপ দত্ত, সাব্বির ইসলাম, এনএ নিউমুন ও আরাফাত হোসেন বাপ্পী।
৯ জন সাংগাঠনিক সম্পাদক- সৈয়দ আলী নোমান, মিল্টন খন্দকার, সাব্বির, ঋতু, মাহাবুব হাসান মেহেদি, বদিউজ্জামান বাবলু, অমৃত মোদক, আসাদুজ্জোহা বাঁধন ও ফয়সাল সাদেক শোভন।
এর আগে এ বছরের ১৭ জুন ছাত্রলীগের নির্বাহী সংসদ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
একইসঙ্গে পদ প্রত্যাশীদের সাত কার্যদিবসের মধ্যে সিভিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার কথা বলেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com