আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে করোনায় ৯ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।এ তথ্য রোববার ০১ আগস্ট সকালে নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।ডা. মহিউদ্দিন খান মুন জানান,শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৯৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। তিনি আরও জানান,হাসপাতালে করোনা ইউনিটে রোগী ব্যাপক ভাবে বেড়েছে গেছে।দেখা দিয়েছে শয্যা সংকট। মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের। হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৫২৮ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফাঁকা নেই আইসিইউ।ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা.মো. নজরুল ইসলাম জানান,শনিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১১৩৬ টি নমুনা পরীক্ষা করে নতুন ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭.৪৬ শতাংশ।
Leave a Reply