রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর অভিযানঃ ভাষানচরের পলাতক ৩ রোহিঙ্গা আটক।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর অভিযানঃ ভাষানচরের পলাতক ৩ রোহিঙ্গা আটক।

 এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাষানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের মধ্যে থেকে ৩ রোহিঙ্গা গোপনে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে আসলে তাদেরকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ১৪ (এপিবিএন)। 

উখিয়ার মধুরছড়া ক্যাম্প নং ৩,ব্লক নংডি-৬ এর বাসিন্দা  হামিদ হোসেনের ঝুপড়িঘর থেকে তাদের আটক করা হয়।

৩১ জুলাই (শনিবার) রাতে উক্ত ৩ রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (এসপি) নাঈমুল হক।

আটকৃত রোহিঙ্গারা হল, মধুরছড়া ক্যাম্প নং ৩,ব্লক নংডি-৬ এর মৃত সাকের আহমদের ছেলে ইমাম হোসেন (৫৪), তার মেয়ে রুনা (২২) এবং নাতি আবুল কালাম (১৪)।

এসপি নাঈমুল হক আরো জানান, ভাসানচর থেকে একই পরিবারের তিন রোহিঙ্গা পালিয়ে এসে মধুরছড়া ক্যাম্পে গোপনে অবস্থান করার বিষয়টি খবর পেয়ে শনিবার দুপুর ২ টার দিকে এপিবিএন ১৪ তাদেরকে আটক করার জন্য উখিয়ার মধুরছড়া ক্যাম্প নং ৩, ব্লক নং ডি-৬ এর হামিদ হোসেনের ঝুপড়িঘরে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা কে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com