সোহেল রানা,সাভার:
সাভার মডেল থানার এক পুলিশ কর্মকর্তার সহধর্মীনি জান্নাতুন নেছা সেতু এবং শাশুড়ি ডালিয়া রেজা সহ করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১৭ দিন যাবত হাসপাতালে ভর্তি আছেন।
১৫ জুলাই বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে তিনি শাশুড়ি ও সহধর্মীনিকে নিয়ে ভর্তি হন। বর্তমানে তিনিসহ ওই হাসপাতালের নবম তলার ৫ নং ওয়ার্ডের ১ নং কেবিনে ভর্তি আছেন।
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন করোনায় আক্রান্ত হওয়া সাভার মডেল থানার উপ- পরিদর্শক(এস আই) ইমরান হোসাইন।
এর আগে ১৪ জুলাই স্ত্রী জান্নাতুন নেছা সেতু ও শাশুড়ি ডালিয়া রেজাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট করানো হয়। রিপোর্ট পজিটিভ আসায় ১৫ জুলাই রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে তাদের ভর্তি করা হয়। পরবর্তীতে ১৮ জুলাই ইমরান হোসাইন নিজেও অসুস্থতা অনুভব করলে তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে করোনা টেস্ট করান। পরে তার রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডেঙ্গুসহ আরও কয়েকটি টেস্ট করানো হলে ১৯ জুলাই রাতেই রেজাল্টে তার ডেঙ্গু পজিটিভ হয়। বর্তমানে ইমরান হোসাইন একই সাথে করোনা ও ডেঙ্গু আক্রান্ত ও সহধর্মীনি করোনা আক্রান্তের পাশাপাশি গর্ভবতী হওয়ায় আশঙ্কা একটু বেশি তবে এখন পর্যন্ত তারা অনেকটা সুস্থ বলে এই প্রতিবেদককে জানিয়েছেন। সবার কাছে তিনি নিজে সহধর্মিনী ও শাশুড়ির সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
Leave a Reply