মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ, স্কাফ সিরাফ, বিয়ারসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১১ , সিপিসি-২।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই রাতে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭১ বোতল স্কাফ সিরাপ, ৩০ বাতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ২৪০ ক্যান শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আমদানিকৃত রেডবুল এনার্জী ড্রিংকস সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, নগরের দ্বিতীয় মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৩৫), তেলিকোনা সাহাপাড়া গ্রামের মৃত শিবুরঞ্জন সাহা এর ছেলে সুমন সাহা (৩৭), সুজানগর ২য় মুরাদপুর গ্রামের নজির মিয়ার ছেলে মোঃ রাব্বি মিয়া (২৬) ও সদরের খামার কৃষ্ণপুর গ্রামের মৃত মকবুল হোসেন এর স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম (৫০)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামী মোঃ মামুন মিয়া (৩৫) এর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা হয়।
Leave a Reply