রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার ইলিশা লঞ্চঘাটে কর্মস্থলে ফিরতে মানুষের জীবন-মরণ লড়াই

ভোলার ইলিশা লঞ্চঘাটে কর্মস্থলে ফিরতে মানুষের জীবন-মরণ লড়াই


গাজী তাহের লিটন, ভোলা: 


হঠাৎ করে শিল্পকারখানা খুলে দেয়ার খবরে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর মজুচেীধুরীর ঘাট নৌরুটের ফেরিতে যাত্রী পারাপারের হিড়িক পড়েছে। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকে ভোলার ইলিশা ফেরি ঘাটে উপচেপড়া ভিড় দেখা গেছে। শত ভোগান্তি মাথায় নিয়ে চাকরি বাঁচাতে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর রুটের ফেরিতে কর্মস্থলে ফিরছেন হাজার হাজার শ্রমিক। এসব যাত্রীরা লক্ষ্মীপুর (মজু চৌধুরীর ঘাট)হয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় কর্মস্থলে যোগ দেবেন। এদের অধিকাংশই নিন্ম আয়ের মানুষ, যারা পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় কাজ করেন।সরেজমিনে দেখা যায়, ভোলার সাত উপজেলা থেকে আসা হাজারও যাত্রী ছোট-বড় ব্যাগ নিয়ে  ফেরি ঘাটে এসে অপেক্ষা করছেন পারাপারের। ঘাটে ফেরি ভিড়লেই রীতিমতো প্রতিযোগিতা করছেন সবাই।  প্রতিযোগীতার  জেরে ১২ জন মহিলা অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ফেরৎ পাঠানো  হয় বলে যানা যায়। যাত্রীদের মধ্যে ঢাকা ও চট্টগ্রামগামীর সংখ্যাই বেশি।
ইলিশা ফেরি ঘাটে আসা কয়েকজন যাত্রী জানান, পোশাক কারখানায় চাকরি করে সংসার চালাতে হয়। তাই গার্মেন্টস ও শিল্পকারখানা খোলার খবর পেয়েই তারা রওনা দিয়েছেন। পহেলা আগস্ট কাজে যোগদান না করলে চাকরি থাকবে না তাই শনিবার (৩১ জুলাই) সকালেই ইলিশা ফেরিঘাটে পৌঁছালেও অতিরিক্ত যাত্রীর চাপে এখন পর্যন্ত ফেরিতে উঠতে  পারি নাই।
এদিকে শনিবার ভোর থেকে হাজার হাজার যাত্রী ঘাটে এসে ভীর করলে কোস্টগার্ড, নৌ পুলিশ, ইলিশা ফাঁড়ির পুলিশ ঘাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। ইলিশা ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা শতভাগ চেষ্টা করেছি কিন্তু যাত্রীদের চাপে সম্ভব হয়নি।
এদিকে, সর্বশেষ সংবাদে জানাযায়, আজ শনিবার রাত থেকে আগামীকাল রবিবার দুপুর ১২ টা পর্যন্ত লঞ্চসহ গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com