রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ওসমানী বিমান বন্দর সিলেটে যাত্রী হয়রানি, বিমানের ১ কর্মী বরখাস্ত, অন্যজন প্রত্যাহার

ওসমানী বিমান বন্দর সিলেটে যাত্রী হয়রানি, বিমানের ১ কর্মী বরখাস্ত, অন্যজন প্রত্যাহার

উৎফল বড়ুয়া, সিলেট:

ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর সিলেটে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক জামিলা চৌধুরীকে হয়রানির অভিযোগে দুই কর্মকতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তাদের একজনকে সাময়িক বরখাস্ত ও আরেক জনকে প্রত্যাহার করে ঢাকায় পাঠানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


শনিবার ( ৩১ জুলাই) বিমানের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ফ্লাইট মিস ও সৃষ্ট জটিলতার জন্য উল্টো ওই যাত্রীকেই অভিযুক্ত করার চেষ্টা করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার তদন্ত করতে আসবেন বিমানের জিএম পদবির এক কর্মকর্তা। এছাড়া ওই যাত্রীর ইচ্ছানুযায়ী বিমানের পরবর্তী ফ্লাইটে লন্ডন পাঠানো নিশ্চিত করা হয়েছে।


উল্লেখ্য, গত ২৮ জুলাই সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইটের বাংলাদেশ বিমানের বিজি-২০১ এর যাত্রী ছিলেন ভুক্তভোগী প্রবাসী জামিলা চৌধুরী। তাঁর অভিযোগ ওইদিন তিনি ফ্লাইট মিস করেন এবং যুক্তরাজ্য যেতে পারেননি বিমান কর্মকর্তাদের অপেশাদার আচরণের কারণে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com