শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জীবননগরে লকডাউন বাস্তবায়নে মাঠে এমপি টগর ও প্রশাসনের কর্মকর্তারা

জীবননগরে লকডাউন বাস্তবায়নে মাঠে এমপি টগর ও প্রশাসনের কর্মকর্তারা

মুতাছিন বিল্লাহ,জীবননগর অফিসঃ

কঠোর লকডাউনের নবম দিনে জীবননগর উপজেলাবাসীকে সচেতন করতে উপজেলা প্রশাসক ও পুলিশ,সেনাবাহিনী, বিজিবি কর্মকর্তাসহ প্রধান প্রধান সড়ক ও বাজার পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর ও উপজেলা আওয়ামিলীগের নেতাকর্মীরা।

শনিবার(৩১জুলাই) সকাল ১১টার সময় এমপি টগর জীবননগর পৌর শহরের কাঁচা বাজার, গোশ বাজার ও বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় নানা কাজে বের হওয়া মানুষজন ও চলাচলকৃত মোটর চালিত যানবাহনকে সড়ক থেকে ফিরিয়ে দেন। মানুষের নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রী স্বাস্থ্যবিধি মেনে বিক্রয়ের জন্য বলেন। 

পরিদর্শন শেষে এমপি টগর বলেন, প্রতিটি মানুষের জীবন বাচাঁতে লকডাউন দেওয়া হয়েছে, করোনাভাইরাসের সংক্রামন রোধে সকলকে নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মানতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম,মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়ক লৈ.কর্ণেল কামরুল আহসান,ক্যাপটেন তায়াসীন,জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোতুজা,সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম,জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল,জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন,সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com