মো :আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুদ রানার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই শনিবার বিকেলে সাদুল্লাপুর প্রেসক্লাবের আয়োজন প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল।
এসময় বক্তব্য রাখেন বিদায়ী অতিথি সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্তকর্তা মো. নবীনেওয়াজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুদ রানা, পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তাফিজার রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, মাহমুদুল হক মিলন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান ফারুক, সাংবাদিক তাজুল ইসলাম রেজা, খোরশেদ আলম ও আমিনুল ইসলাম প্রমূখ।
আলোচনা পুর্বে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে তাদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা করা হয়েছে। এর আগে দুপুরে প্রেসক্লাবের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক দুটি অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply