রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা

প্রেমের টানে অনশন


এম শাহীন আল আমীন,  জামালপুর।। 

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবিতে  প্রেমিকের বাড়িতে  অনশনে বসেছেন অনার্স পড়ুয়া এক ছাত্রী। প্রেমিকার অনশনে নিজ বাড়ী থেকে পালিয়েছে প্রেমিক ইলিয়াস হক অন্তর। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গাঁও গ্রামে।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে  অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসমীন আক্তারের (২২) সাথে পাশ্ববর্তী খাসের গাঁও গ্রামের শফিউল হকের ছেলে ইলিয়াস হক অন্তরের ৯ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো । মাঝে মধ্যে  দুজন একান্তভাবেও দেখাও  করতো। কলেজ ছাত্রীর পরিবার জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তর তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। অন্তরের বাড়ীতে কেউ না থাকায়  শুক্রবার সকালে প্রেমিক অন্তর ফোন করে কলেজ ছাত্রীকে তার বাড়িতে নিয়ে যান। পরে কলেজ ছাত্রী ইয়াসমীন প্রেমিক ইলিয়াস হক অন্তরের বাড়িতে যায় এবং বিয়ের প্রস্তাপ দেন। কিন্তু অন্তর ও অন্তরের পরিবার অস্বীকৃতি জানালে বিয়ের দাবিতে প্রেমিক অন্তরের বাড়ীতে  অনশনে বসেন প্রেমিকা ইয়াসমিন  ।এর পরেই প্রেমিক অন্তর বাড়ি থেকে পালিয়ে যায়।
অনশনকারী কলেজ ছাত্রীর ইয়াসমীন আক্তারের ভাই জানান, আমার বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য  শারীরিক নির্যাতন করা হয়েছে। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। অনশনকারী কলেজ ছাত্রী ইয়াসমীন আক্তার জানান, আমার সরলতার সুযোগ নিয়ে অন্তর আমার সর্বনাশ করেছে। আমি আমার অধিকার প্রতিষ্ঠা করেই বাড়ি ফিরব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com