মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বৈশ্বিক করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন থেকে সুরক্ষার জন্য বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশকে স্বাস্থ্যরক্ষা সামগ্রী প্রদান করলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ রিজু।
৩১ জুলাই শনিবার বেলা ১২ টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে কোভিড-১৯ মোকাবেলায় সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানেটারি স্বাস্থ্যরক্ষা সামগ্রী সমূহ থানা পুলিশের পক্ষে গ্রহন করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, কোভিড-১৯ এর প্রভাব বিস্তারের শুরু থেকে ত্রাণ, নগদ অর্থ, চিকিৎসাসামগ্রী সার্জিক্যাল মাক্স, হ্যান্ড স্যানিটারি, বিতরন, জনগণের সতর্কতার জন্য সামাজিক প্রচারসহ বিভিন্নভাবে সহযোগীতা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply