মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ডঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে হযরত খাজা কালু শাহ্ (রহঃ) এর মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে। (৩১ জুলাই) শনিবার বিকালে মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
হযরত কালু শাহ (রাঃ) এর ওয়াকফ্ এস্টেট (ইসি নং-১৭৭৪৩) কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী হযরত খাজা কালু শাহ্ (রহঃ) সুন্নিয়া আলিম মাদ্রাসা। বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত খাজা কালু শাহ্ (রহঃ) কমপ্লেক্সের সভাপতি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. মোস্তফা আলম সরকার, ১০ নং সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন আজিজ, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আমিরী, হযরত খাজা কালু শাহ (রহঃ) মাজার, মসজিদ ওয়াক্ফ এষ্টেটের মোতাওয়াল্লী আলহাজ্ব মোঃ সিরাজুদ্দৌলা সওদাগর, মাদ্রাসার সহকারী শিক্ষক (গ্রন্থাগার) মাওলানা মোঃ বরকত উল্লাহ প্রমুখ।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে বলে জানান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আমিরী।
Leave a Reply