রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রাণীশংকৈলে কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা


মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। 


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ৩১ জুলাই উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায় ও লকডাউন অমান্য করে হাট বসানোর অপরাধে গরু লেখায়দারকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি ও মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী ও আনসার উপস্থিত ছিলেন। 

জানা গেছে  এ দিন ভ্রাম্যমাণ আদালতে কাতিহার  হাটে গিয়ে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং  ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা না করে নিজ ক্ষমতার দাপটে উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামের মৃত নগেন চন্দ্রের ছেলে হাট লেখায়দার সুরেন চন্দ্র বর্মন গরু প্রতি ৪০০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা টোল আদায় করছিলেন। তাই ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে সুরেন চন্দ্র বর্মন বলেন,আমি লেখায়দার আমাকে হাট ইজারাদার অতিরিক্ত টোল আদায়ের কথা বলেছে তাই আমি নিচ্ছি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতম সাহা বলেন সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার অতিরিক্ত টোল আদায়ের দায়ে এবং লকডাউন অমান্য করে হাট লেখায়দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫৩ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়েছে। এবং পরবর্তী হাটে আর অতিরিক্ত টোল আদায় করবেনা বলে হাট লেখায়দারের কাছে লিখিত মুচলেকা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com