শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লাল চান বিবি

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লাল চান বিবি


বড়লেখা বিশেষ প্রতিনিধিঃ 

সিলেটের দশ হাসপাতাল ঘুরে শয্যা না পাওয়া বড়লেখার বৃদ্ধা লাল চান বিবি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার দুই ঘন্টা পর তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইসহাক আজাদ।শনিবার দুপুর ২টার দিকে লাল চান বিবি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাকে দ্রুত সময়ের মধ্যে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিলো। বিকাল ৪টার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৃদ্ধার বাড়ি বড়লেখা উপজেলার গ্রামতলা এলাকায়।এর আগে শুক্রবার রাতে বৃদ্ধা লাল চান বিবির শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা তাকে সিলেট নিয়ে যান। সিলেটের দশটি হাসপাতাল ঘুরে কোথাও আইসিউ কিংবা সাধারণ শয্যা না পেয়ে হতাশ স্বজনরা শেষ পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com