শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আ’লীগ নেতা লকডাউনে বিধিনিষেধ না মেনে সাতক্ষীরা আবাদেরহাটে চালাচ্ছে পশুর হাট

আ’লীগ নেতা লকডাউনে বিধিনিষেধ না মেনে সাতক্ষীরা আবাদেরহাটে চালাচ্ছে পশুর হাট

মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি: 

লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাটে থেমে নেই পশু কেনাবেচা । সূত্রে জানান, আবাদেরহাটে পশুরহাট চলে শনিবার ও মঙ্গলবার। কিন্তু আবাদেরহাটে ইজারাদার মালিক আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি লকডাউনে বিধিনিষেধ আরোপের নির্দেশ অমান্য করে ৩১ জুলাই শনিবার আবারও পশুরহাট পরিচালনা করছেন। এ বিষয় সাংবাদিকরা প্রশ্ন করলে তাদের পরে ক্ষিপ্তহয়ে মারমূখি হয়ে ওঠে স্থানীয় আওয়ামীলীগের নেতা ও তার সংঙ্গবঙ্গ ।   লকডাউনের মধ্যে এই ভাবে প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটের ইজারাদার মালিক আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হবি পশুর হাট নিয়মিত পরিচালনা করে আসছেন বলে জানান স্থানীয়রা। তবে পশুরহাট চলাকালীন সময়ে প্রশাসনের কাছে স্থানীয়রা মৌখিকভাবে অভিযোগ করলেও হাট ইজারাদার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলে স্থানীয়রা জানান । সূত্র আরও জানায়, করোনা সংক্রমণের মৃত্যু হার দিন দিন বাড়তে থাকায় সরকার ১৪দিন লকডাউন ঘোষণা দিয়ে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করেছেন সরকার। আর এই বিধি নিষেধের মধ্যে বলা হয়েছে পশুরহাট বন্ধ থাকবে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হবি মানছে না সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ। দলের প্রভাব খাটিয়ে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে আবাদেরহাটের পশুরহাট নিয়মিত পরিচালনা করছেন। তবে হাটে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রিদের মধ্যে কোনো স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বালাই নেই। রয়েছে জনসমাগম। এই ভাবে লকডাউনের মধ্যে পশুরহাট চলতে থাকলে এলাকায় করোনা সংক্রমনের আরো বাড়তে পারে এমন আশঙ্কা করছেন সচেতন মহল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয় জানান, লকডাউনে পশুরহাট বন্ধ থাকবে। পশুরহাট চললে বিষয়টি দেখবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com