মিজানুর রহমান, (শিবগঞ্জ) বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে কালের কন্ঠ শুভসংঘ পরিবারের আয়োজনে করোনাকালে অসহায় ও কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই (শনিবার) সকাল ১১ টায় শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে কালেরকন্ঠ শুভ সংঘের আয়োজনে করোনাকালে কঠোর লকডাউনে অসহয় ও কর্মহীন হয়ে পড়া পৌর এলাকার তিনশত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কালেরকণ্ঠ শুভ সংঘ বগুড়া জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মোস্তফা মাহমুদ শাওন, কালেরকণ্ঠ বগুড়া অফিস প্রধান লিমন বাশার, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, কালের কন্ঠ শুভ সংঘ বগুড়ার প্রতিষ্ঠতা সদস্য ঠান্ডা আজাদ প্রমুখ।
Leave a Reply