মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গত শুক্রবার বিকেল ৫টা থেকে শনিবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩২৩ জন।
শনিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৯১৩ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৪ শতাংশ। বিদেশগামী ১৪৯ জন যাত্রীর করোনা পরীক্ষায় আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য একলক্ষ ২১ হাজার ৭২৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ১৮ হাজার ৬৮৪ জনের। এর মধ্যে ২৮হাজার ৩৫৮জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৬হাজার ২৬৮জন। আর মারা গেছেন ৭২০ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া নয় জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পেরেশন একজন, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় দুজন করে, সদর উপজেলা , বরুড়া, দাউদকান্দি, ও নাঙ্গলকোট উপজেলা একজন করে মারা যান।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৯৭ জন, আদর্শ সদরের তিনজন, সদর দুজন, বুড়িচং ২৫ জন, বি-পাড়া চারজন, চান্দিনা একজন, চৌদ্দগ্রাম তিনজন, দেবিদ্বার ৩০ জন, দাউদকান্দি ২৫ জন, লাকসাম ৩৬জন, লালমাই ১৯জন, নাঙ্গলকোট একজন, বরুড়া ৬১জন, মুরাদনগরের ছয়জন ও তিতাসে একজন।
Leave a Reply